রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪১
রাজশাহী মহানগর পুলিশ বিশেষ অভিযানে ৪১ জনকে আটক করেছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর ১২ থানা ও ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
রোববার দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে বোয়ালিয়া মডেল থানায় নয়জন, রাজপাড়ায় পাঁচজন, চন্দ্রিমায় একজন, মতিহারে ছয়জন, কাটাখালিতে নয়জন, বেলপুকুরে একজন, শাহমখদুমে দুইজন, এয়ারপোর্ট থানায় একজন, পবায় একজন, কাশিয়াডাঙ্গায় চারজন, দামকুড়ায় দুইজনকে আটক করা হয়।
এদের মধ্যে ২৪ জন গ্রেপ্তারি পরোয়ানার আসামি। সাতজনকে মাদকদ্রব্যসহ এবং ১০ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইফতে খায়ের আলম।
