বগুড়ায় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বগুড়া শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
শনিবার দুপুর ১২টার দিকে ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, দুপুর ১২টার দিকে ফুলতলা এলাকায় দ্রতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে দুই মোটরসাইকেল পরে যায় এবং দুই চালকসহ আরও একজন আরোহী আহত হন। লোকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন জন মারা যান।”
