সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৮’ শীর্ষক জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতফুল হাই শিবলী।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সিলেট ডিবেট ফেডারেশন এবং রানার আপ হয় গভর্নমেন্ট সাইয়েন্স কলেজ ঢাকা।
প্রতিযোগিতায় কলেজ শাখায় দেশের ১১টি কলেজের ১৫টি দল এবং বিশ্ববিদ্যালয় শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক অংশগ্রহণ করেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হেনা সিদ্দিকী, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন তোফায়েল আহমদ, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ।
