২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে চা চাষের উদ্যোগ

শেরপুরে বাণিজ্যিকভাবে চা চাষের উদ্যোগ নিয়েছে ‘গারো হিলস্ টি কোম্পানি’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 02:00 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমজাদ হোসাইন ফনিক্স রোববার জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও এলাকায় এক অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান।

২০০৪ সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউ শেরপুরের বিভিন্ন এলাকাকে চা চাষের উপযোগী ঘোষণা করে জানিয়ে আমজাদ বলেন, কিন্তু কোনো প্রতিষ্ঠান এতদিনেও এখানে চা উৎপাদন করতে আসেনি।

“আমরা বিভিন্ন এলাকার ক্ষুদ্র চাষিদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এখানে চা উৎপাদন করব। চাষিদের চায়ের চারাসহ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে। বিভিন্ন এলাকার ২৭ জন চাষিকে ২৮ হাজার চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হচ্ছে। উৎপাদিত চা-পাতা চাষিরা আমাদের কাছে বিক্রি করবেন।”

তবে চাষিদের সঙ্গে তাদের কী ধরনের চুক্তি হয়েছে, তাদের দেওয়া সহযোগিতার মূল্য ও চা-পাতার দাম কিভাবে নির্ধারণ করা হয়েছে, সেসব বিষয়ে কী ধরনের চুক্তি হয়েছে এসব তিনি বলেননি।

ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাসুদ, চা বিশেষজ্ঞ এমএ খালেক, পঞ্চগড়ের সবুজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার শাহিরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।

তারা তাদের বক্তব্যে শেরপুরে চা চাষের সম্ভাবনার কথা তুলে ধরেন।