গাজীপুরে ৫ প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ আদালত পরিচালনা করেন।
দণ্ডিতরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের দবির সরকার, ৬ নম্বর ওয়ার্ডের মীর মো. আসাদুজ্জামান তুলা, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জায়েদা আক্তার, নাসরিন আক্তার নাজমা ও মাহমুদা আক্তার মুক্তি।
নির্বাচন ভবন (ফাইল ছবি)
তারিফুজ্জামান জানান, দবির সরকারকে আলোকসজ্জার অপরাধে ২০ হাজার টাকা, মীর মো. আসাদুজ্জামান তুলাকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা, জায়েদা আক্তারকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা, নাসরিন আক্তার নাজমাকে দেয়ালে আঠা দিয়ে পোস্টার সাঁটানোর অপরাধে ১০ হাজার টাকা এবং মাহমুদা আক্তার মুক্তিকে আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
