২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাস্টবিনে নবজাতকের লাশ

সিলেট নগরীতে ডাস্টবিন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 09:15 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার বিকালে  মদন মোহন কলেজের পাশে মূল সড়কে রাখা ডাস্টবিনে মরদেহটি পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান।

তিনি জানান,  কলেজেরে সামনে রাখা প্লাস্টিকের ডাস্টবিনে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

“তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।”
রাতে ওই নবজাতকের লাশ ময়লার মধ্যে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।