পাবনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
পাবনার সুজানগর উপজেলায় বিলের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, শনিবার সকালে গাজনার বিলে কাজ করার সময় তারা মারা যান।
নিহতরা হলেন - উপজেলার হাটখালী ইউনিয়নের মানিকহাট গ্রামের দুলাল হোসেন (৩০), আল আমিন (৩২) ও লইমুদ্দিন (৫০)।
পুলিশ কর্মকর্তা রবিউল প্রাথমিক তথ্যের বরাতে বলেন, তিন কৃষিশ্রমিক পেঁয়াজের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনজনই ঘটনাস্থলে মারা যান। ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
