২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাদিয়ার চরে সাগরে ভাসছে ৪ লাশ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার চর সংলগ্ন সাগরে অর্ধগলিত চারটি লাশ ভেসে এসেছে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 01:45 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় বলে জানান ওই ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন।

তিনি বলেন, সাগরে চারটি লাশ ভাসতে দেখা গেছে। তবে এখনও উদ্ধার করা হয়নি।

স্থানীয়দের কাছ থেকে সাগরে লাশ ভাসার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।

তিনি বলেন, “জোয়ারের সময় কয়েকটি মৃতদেহ ভেসে আসতে দেখার কথা বলেছে স্থানীয়রা। এর মধ্যে দুটি লাশ চরে আটকে গেছে এবং একাধিক লাশ ভাটার সময় ভেসে যায় গেছে বলে তারা জানিয়েছে। তাই লাশের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

“যে লাশগুলো চরে আটকে গেছে, সেগুলো অর্ধগলিত ও বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।”