২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গাকে কক্সবাজার শহরে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 12:00 AM

Updated : 08 Apr 2022, 06:01 PM

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - নূর ফয়েজ (৩০) ও মঞ্জুর আলম (২৯)।

র‌্যাব কর্মকর্তা রুহুল বলেন, বেচাকেনার জন্য মাদক চক্রের লোকজন বাজারঘাটা এলাকায় অবস্থান করছে বলে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় একটি পলিথিন ব্যাগ হাতে দুইজনকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়।

“তল্লাশি করে তাদের ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা গত ২৫ অগাস্ট মিয়ানমারে সহিংস ঘটনার পর পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।”

এর আগে সোমবার ভোরে র‌্যাব আরেকটি অভিযান চালিয়ে উখিয়ার কুতুপালং এলাকা থেকে ৪৭ হাজার ইয়াবা ও সাড়ে নয় কেজি গাঁজাসহ নূর ইসলাম (২৪) নামে আরও এক রোহিঙ্গাকে আটক করে বলে জানান র‌্যাব কর্মকর্তা রুহুল আমিন।

আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।