২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের সদরে মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 01:52 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

রোববার বেলা ১২টার দিকে উপজেলার হরিদাসপুর সেতুর পশ্চিমপাড়ের ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান।

নিহত ঝিলু মোল্লা (৫৪) গোপালগঞ্জ সদরের খাগাইল গ্রামের সুয্যু মোল্লার ছেলে। তিনি বাবুর্চির কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি মনিরুল বলেন, ঝিলু গোপালগঞ্জ শহরে থেকে মাহেন্দ্র করে চন্দ্রদীঘলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে হলে ঘটনাস্থলেই ঝিলুর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপালের মর্গে পাঠায় বলে জানান মনিরুল।