২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 05:16 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

রোববার দুপুরে উপজেলা সদরের পশ্চিমপাড়া জহুরুলের চাতাল সংলগ্ন এলাকায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

নিহত মোরেফা আকতার (৬) উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মোনায়েম হোসেন গাটুর মেয়ে। স্থানীয় আফছার উদ্দিন মেমোরিয়াল প্রি-ক্যাডেটের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।

আহত রাফি মিয়াকে (৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়ে ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওই স্কুলের সহকারী শিক্ষক শাহানা বেগম বলেন, স্কুল ছুটির পর মোরেফা ও রাফি হেঁটে বাড়ি ফিরছিল। স্কুলের কাছেই অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোরেফার মৃত্যু হয়।

ওসি বোরহান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। চালককে আটকের চেষ্টা চলছে।