২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় লুটের মালামালসহ গ্রেপ্তার ৪ 

ঢাকার সাভারের আশুলিয়ায় এক ঠিকাদারের বাড়িতে ডাকাতি হওয়ার দশ দিন পর লুটের মালামালসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 02:27 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোববার ঢাকা জেলা (উত্তর) ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান এ কথা জানান।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ার নলাম এলাকায় ঠিকাদার সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আলমগীর হোসেন পঁচা (৩৫), সোহেল রানা ওরফে জয় (৩২) মুটক শিকদার (৩৪) ও মোমিন সরদার (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা সাঈদুর বলেন, ঘটনার দিন স্থানীয়রা মুন্না নামের এক ডাকাতকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মুন্নার মোবাইল ফোনের সূত্র ধরে সাভারের আশুলিয়া থেকে শনিবার রাতে ‘ডাকাত সর্দার’ পঁচাকে তারা গ্রেপ্তার করেন।

তার দেওয়া তথ্যে যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

সাঈদুর বলেন, ডাকাতরা সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে এক লাখ ৫২ হাজার টাকা, ৮০ ভরি সোনার গয়না ও দুটি মোবাইল ফোন লুট করেছিল। লুটের মালামালের মধ্যে ১৭ ভরি স্বর্ণ, ও স্বর্ণ বিক্রির দুই লাখ ৩৭ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ চক্রটি আশুলিয়ায়সহ রাজধানীর আশেপাশের এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করে আসছিলো। ডাকাতির আগে টার্গেট বাড়ির বিভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল সোহেলের ওপর।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

পুরনো খবর:

আশুলিয়ায় পিটুনিতে ‘ডাকাত’ নিহত