২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2018, 05:46 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

শনিবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান

আটকরা হলেন মো. জসিম উদ্দিন (২৮), আবুল হাসেম (৩০) ও নুরুল আফসার (২৪)। এরা সবাই উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়ার বাসিন্দা। এদের প্রত্যেকের বিরুদ্ধে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

মেজর রুহুল বলেন, ফলিয়াপাড়ায় চিহ্নিত ডাকাত দল অস্ত্র মজুদ করেছে এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে ছয়টি দেশীয় তৈরি বন্দুক, আট রাউন্ড গুলি উদ্ধার এবং সেখানে অবস্থানকারী তিনজনকে আটক করে।

এ ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।