নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টাকে সংবর্ধনা
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা) অর্জন করায় নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফকে সংগঠনটি সংবর্ধনা দিয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার বিকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বের আয়োজন ছিল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ জাফরের একক আবৃত্তি।
নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ মো. হানিফ, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, সহসভাপতি মহিউদ্দিন ফারুক, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টামন্ডলীর দুই সদস্য দিদারুল ইসলাম ও আবু নাছের মঞ্জু।
নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক শামীমা হাসনাত ঝুমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শামস্ ইবনে আলী ডিউ।
অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমির পক্ষ থেকে মো. ইলিয়াছ শরীফকে ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পর বরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ জাফরের একক আবৃত্তি উপভোগ করেন আগত দর্শকরা।
