এলএলবি ১ম পর্ব পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা আগামী ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।
অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান।
ফয়জুল করিম জানান, স্থগিত এ পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
