২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পোশাক শ্রমিক খুন

গাজীপুরের টঙ্গীতে এক পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 12:22 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

টঙ্গী থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, সাতাইশ খাঁপাড়া রোড এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান ওরফে লিটন (৩০) পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর বুনাইনগর এলাকার তৈয়ব আলী সরদারের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে এসআই জাহাঙ্গীর বলেন, লিটন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় মালেক কসাইয়ের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

“রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিল লিটন। এ সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে ছুরি মেরে পালিয়ে যায়।”

পরে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান জাহাঙ্গীর। 

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, গত নভেম্বরে দাম্পত্য কলহের জেরে স্ত্রী লিটনকে তালাক দেন। শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।