২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত নেতা-কর্মীসহ আটক ৩৬

সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 05:34 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

শুক্রবার জেলার বিভিন্ন স্থানে এই অভিযানে তিনটি হাতবোমাও উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান।

আটকদের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ নেতাকর্মী রয়েছেন বলে জানান মিজানুর।

আটকদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।  

সাতক্ষীরা সদরে ১১ জন, কলারোয়ায় তিন জন, তালায় তিন জন, কালিগঞ্জে তিন জন, শ্যামনগরে চার জন, আশাশুনিতে চার জন, দেবহাটায় চার জন ও  পাটকেলঘাটা উপজেলায় চার জনকে আটক করা হয় বলে মিজানুর জানিয়েছেন।