২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় আসা আফ্রিকার নাগরিকের মৃত্যু

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2018, 02:23 PM

Updated : 19 Aug 2022, 01:25 PM

মঙ্গলবার বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এ কথা জানান।

মৃত ওই ব্যক্তির নাম মো. আবদি রহমান জুম্বা (৬১)।

প্রকৌশলী গিয়াস বলেন, “আব্দুর রহমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে এসেছিলেন। দেশে ফেরার আগে সোমবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মঙ্গলবার সকালে জানাযা শেষে ইজতেমা ময়দানের কবরস্থানে রহমানকে দাফন করা হয়েছে বলেন তিনি।

ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাজমুস সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টা ২০ মিনিটের দিকে রহমানকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।”

গত ১১ জানুয়ারি বিশ্ব ইজতেমায় শুরু হয়ে ১৪ জানুয়ারি শেষ হয়। এতে এক মালয়শিয়ানসহ মোট চারজনের মৃত্যু হয়। ইজতেমার দ্বিতীয় দফা ১৯ জানুয়ারি শুরু হবে।