স্ত্রীকে মারধরের মামলায় সাভারে এসআই কারাগারে
মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীর মামলায় সাভারে গোয়েন্দা পুলিশের এক এসআই গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার এ কথা জানান।
‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় সাভারে গত বুধবার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠে এসআই বদরুদ্দোজা মাহমুদের বিরুদ্ধে। এ নিয়ে মামলা করার কথাও জানিয়েছিলেন মাহমুদের স্ত্রী রাজিয়া সুলতানা নীলা।
পরিদর্শক বাশার বলেন, শুক্রবার সকালে বদরুদ্দোজার বিরুদ্ধে তার স্ত্রী নীলা যৌতুক দাবি, মারধর ও হত্যা চেষ্টা অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন। দুপুরে তালবাগের বাসা থেকে বদরুদ্দোজাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
