২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনে ফিরল শ্রীমঙ্গলের সেই ‘রেড ব্যাম্বো ট্রিংকেট’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া সেই রেড ব্যাম্বো ট্রিংকেটসহ একটি গন্ধগোকুল লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 10:18 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

রেড ব্যাম্বো ট্রিংকেট বাংলাদেশে সচরাচর দেখা যায় না।

মৌলভীবাজার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে তারা তাদের অবমুক্ত করেন।

রোববার রাতে শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগান থেকে রেড ব্যাম্বো ট্রিংকেট ও বুধবার রাত ১২টার দিকে কমলগঞ্জের বালিগাঁও থেকে গন্ধগোকুলটি উদ্ধার হয়।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান, কামরুল হোসেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো, বেসরকারি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

শ্রীমঙ্গলের জঙ্গলে ‘রেড ব্যাম্বো ট্রিংকেট’