২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

পাবনা শহরে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 09:50 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের টেকনিক্যাল মোড়ে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত আরিফুল ইসলাম সাগর (২৫) শহরের কাচারীপাড়া মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে। পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

সাগর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি রাজ্জাক বলেন, কয়েকদিন আগে ওই এলাকায় শেখ শহিদুল্লাহ বাচ্চু ক্লাবে ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“কারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা ইতিমধ্যেই কিছুটা ক্লু পেয়েছি, তদন্তের স্বার্থে তা গোপন করা হচ্ছে।”

নিহতের ভাই সাদ্দাম হোসেন বলেন, “সাগরকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা করে লাশ অটোরিকশা করে হাসপাতালে পাঠিয়ে দেয়।”