গাজীপুরে পাটপণ্য কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আর কে জুট মিলসের পাটপণ্য উৎপাদনকারী একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার বেলা পৌনে ২টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার মো. মনির হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় আর কে জুট মিলস লিমিটেডের পাট পণ্য কারখানায় আগুন লাগে। পরে তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।
“কিন্তু ততক্ষণে কারখানার একাংশের মেশিন ও পাট পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
