২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়িতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 08:52 PM

Updated : 25 Jul 2022, 09:07 PM

শনিবার সন্ধ্যায় উপজেলার কানকিরহাট-সোনাইমুড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ জানান।

নিহতরা হলেন- সোনাইমুড়ি উপজেলার বিজয়নগর গ্রামের পারভেজ (২৮) ও সুজন (২৬)।

আহত রাসেলকে (৩০) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

ওসি রশিদ বলেন, ওই তিন যুবক সেনবাগ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও সুজন মারা যান।

পিকআপটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।