২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার্সে ভর্তির ২য় মেধা তালিকা বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্সের নিয়মিত প্রোগ্রামে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 07:29 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার পর যেকোনো মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টা পর www.nu.edu.bd/admissions  অথবা admissions.nu.edu.bd এ দুই ওয়েবসাইট থেকেও ফল পাওয়া যাবে।