২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির পিতায় বিশ্বাস না করলে বিএনপি বিপজ্জনক: ইনু

স্বাধীনতার ঘোষণা ও জাতির পিতায় বিশ্বাস না করা পর্যন্ত বিএনপি ‘বিপজ্জনক রাজনৈতিক প্রতিষ্ঠান’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2017, 03:57 PM

Updated : 12 Apr 2022, 12:44 AM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজের বাড়িতে শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি যত দিন জাতির পিতা ও স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করবে না, তত দিন পর্যন্ত তারা একটি বিপজ্জনক রাজনৈতিক প্রতিষ্ঠান।

“বিএনপি সংলাপের নামে কার্যত নির্বাচন বানচালের চালবাজি করছে। এই চালবাজির ফাঁদে কোনো গণতন্ত্রমনা মানুষের পা দেওয়া উচিত হবে না।”

জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।