২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়ায় আ. লীগনেতার সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় এক আওয়ামী লীগনেতা ও ছাত্রলীগ-যুবলীগের একটি পক্ষ একই জায়গায় একই সময় সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 12:32 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ জানান, পাকুন্দিয়া পৌরসভায় রোববার রাত ১০টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে; পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু কয়েক দিন ধরে সোমবার বিকেলে পৌরসভা ঈদগাহ মাঠে কর্মী সমাবেশ আহ্বান করে প্রচারণা চালিয়ে আসছিলেন।

পরে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের একটি পক্ষ একই সময় একই জায়গায় সমাবেশ ডাকলে উত্তেজনা সৃষ্টি হয়।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ১৪৪ ধারা জারির চিঠি পেয়েছেন।

কোনো ধরনরে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।