২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নেমে তরুণ নিখোঁজ

ঢাকার দোহার উপজেলায় মৈনটঘাটে পদ্মা নদীতে গোসলে নেমে সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এক তরুণ নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 07:53 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

দোহার থানার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরহাদ আলম জানান, শক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. মাহফুজুর রহমান রাকিব (২০) এবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার চেয়ারম্যান গলির মাহবুবুর রহমানের ছেলে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রত্যক্ষদর্শী ও রাকিবের সঙ্গীদের বরাত দিয়ে এসআই ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ঢাকা থেকে ১৩ জনের একটি দল পদ্মা নদীর মৈনটঘাটে বেড়াতে আসে। দুপুরে কয়েকজন গোসল করতে পদ্মায় নামেন।

“গোসলের এক পর্যায়ে রাকিব স্রোতের টানে তলিয়ে যান।”

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনও তার সন্ধান মেলেনি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।