২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থল বন্দরে আঙুলের ছাপ নেওয়া শুরু

যশোরের বেনাপোল স্থল বন্দর ব্যবহারকারীদের পাসপোর্ট যাচাইয়ে আঙুলের ছাপ নেওয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2017, 12:20 PM

Updated : 12 Apr 2022, 12:19 AM

চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফ জানান, ইমিগ্রেশন ভবনের বহির্গমন বিভাগে সাতটি ও আগমনী বিভাগে তিনটি মেশিন বসিয়ে এই কার্যক্রম শুরু করা হয়।

এতে জাল পাসপোর্ট সহজেই চিহ্নিত করা যাবে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেকে অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে যাতায়াত করে থাকে। ফিঙ্গার প্রিন্ট দেখে তাদের আটকে দেওয়া সম্ভব হবে। তালিকাভুক্ত কোনো ‘সন্ত্রাসী’ আর দেশ থেকে পালিয়ে যেতে পারবে না।

ভারতগামী যাত্রী ঢাকার সূত্রাপুরের অজিতচন্দ্র রায় বলেন, “ফিঙ্গার প্রিন্টের কার্যক্রম ভাল লাগছে। আমার পাসপোর্টটি যে ঠিক আছে এখানে এসে তা জানতে পারলাম।

“আগে দালালরা অর্থের বিনিময়ে আনুষ্ঠানিকতা সেরে দিত। এখন নিজেকেই করতে হচ্ছে। সময়ও কম লাগছে। তাই এ কার্যক্রম খুবই ভাল বলে মনে করছি।”

ফিঙ্গার প্রিন্ট মেশিন শুক্রবার চালু করা হয় জানিয়ে ওসি ওমর বলেন, পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে পুরোপুরি চালু করা হবে।