২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকাবের গ্রামের শাখায় এটিএম বুথের পরিকল্পনা

কৃষকদের সুবিধার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাদের গ্রামের শাখাগুলোতে এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 02:36 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

আগামী বছরের শুরুতেই এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে রাকাবের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানান।

নজরুল বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা অনলাইনের আওতায় আনা হবে। এজন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

“শাখাগুলোতে অনলাইন ব্যাংকিং চালুর পাশাপাশি এটিএম বুথ স্থাপন করা হবে।”

তিনি বলেন, “উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাকাবের ৩৭৯টি শাখা রয়েছে । এর মধ্যে ৩২৫টি শাখা গ্রামে। ওই শাখাগুলোতে এটিএম বুথ স্থাপন করা হলে সহজেই কৃষকরা টাকা তুলতে পারবেন।”

বর্তমান সরকার কৃষকদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ দিয়েছেন। ওইসব হিসাবে কৃষকরা লেনদেন করছেন।

এবার তাদের টাকা তোলার সুবিধার জন্য রাকাব গ্রামের শাখাগুলোতে এটিএম বুথ স্থাপন করবে, বলেন নজরুল।