পদ্মায় নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
ফরিদপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন।
সোমবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে কবিরপুরচরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান।
মৃত জয়নব বেগম (৬৫) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামের সৈজদ্দিনের স্ত্রী।
নিখোঁজদের নাম পরিচয় জানা যায়নি।
চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, দৌলতদিয়া থেকে ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আসার পথে স্রোতের কবলে পড়ে কবিরপুরচর নৌকাটি ডুবে যায়। এতে জয়নবের মৃত্যু ও আরও দুইজন নিখোঁজ হয়।
