চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত গেলো বানু ওরফে গেলে (৪২) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকেষ্টপুর মহল্লার মো. তরিকুল ইসলামের স্ত্রী ।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া আরেকটি ধারায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ অগাস্ট তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবাসহ গেলো বানু ওরফে গেলেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই সদর থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
