চলন্ত ট্রাকে ‘ধর্ষণ’: চালক ও সহকারীর জবানবন্দি
চলন্ত ট্রাকে কিশোরীকে ‘ধর্ষণের’ ঘটনায় গ্রেপ্তার চালক হাসান রানা ও তার সহকারী সোহান হোসেন তুহিন পৃথক দুটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সোহেল আলম জানান, রোববার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আক্তারুজ্জামান ভূঁইয়ার আদালতে ট্রাক চালক রানা ও তার সহকারী তুহিন অপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামানে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ট্রাকটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে এয়ারপোর্ট এলাকায়, মতিঝিল ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চালক মেহেদী হাসান ও হেলপার তুহিন তাকে ছয় দফা ধর্ষণ করে।
ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকায় ট্রাকটি মালামাল আনলোড করতে গেরে এলাকার লোকজন ট্রাকে কিশোরী দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদকালে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং ট্রাকটি আটক করা হয়।
ওই রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ট্রাকের চালক মেহেদী হাসান ও হেলপার তুহিনকে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়
