২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রাকে ‘ধর্ষণ’: মেয়েটি কিশোরী উন্নয়ন কেন্দ্রে

নারায়ণগঞ্জ আসার পথে চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ মেয়েটির জবানবন্দি শেষে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 07:46 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান, আদালতের নির্দেশে মেয়েটিকে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে গাজীপুরের কাপাসিয়া মনিপুরের ওই মেয়েটি (১৬)  মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় রাতে তিনি চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতে থাকলে ট্রাক চালকের সহকারী তুহিন তাকে মালবাহী ট্রাকে তুলে নেয়।

ট্রাকটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে এয়ারপোর্ট এলাকায়, মতিঝিল ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চালক মেহেদী হাসান ও হেলপার তুহিন তাকে ছয় দফা ধর্ষণ করে।

ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকায় ট্রাকটি মালামাল আনলোড করতে গেরে এলাকার লোকজন ট্রাকে কিশোরী দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদকালে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং ট্রাকটি আটক করা হয়।

ওই রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ট্রাকের চালক মেহেদী হাসান ও হেলপার তুহিনকে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ দুই বর্তমানে চারদিনে রিমান্ডে রয়েছে। 

ওসি সাত্তার বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে আদালতে ওই কিশোরী জবানবন্দি দেয়।

“জবানবন্দি শেষে মেয়েটিকে পরিবারের কাছে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন তার বাবা। মেয়েটি পরিবারের কাছে যেতে অসস্মতি জানালে আদালত তাকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে।”

ওই কিশোরী মানসিক প্রতিবন্ধী বলে তার বাবা সাংবাদিকদের জানিয়েছেন।

পুরনো খবর:

চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণ: পরীক্ষায় আলামত মিলেছে
ট্রাকে তুলে কিশোরীকে ধর্ষণ, চালক ও সহকারী রিমান্ডে
ট্রাকে তুলে কিশোরীকে ধর্ষণ: সহকারী গ্রেপ্তার
ট্রাকে তুলে কিশোরীকে ‘ধর্ষণ’, চালক গ্রেপ্তার