ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ও পথাচারী এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০) ও পথচারী সাদিক (১২)।
আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আজাদ (৩৭) ও প্রাইভেটকার চালক সজীব (৩০)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“প্রাইভেটকারটি তার উপর উঠে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নজরুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইসমাঈল হোসেনের ছেলে। সাদিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের কাজল মিয়ার ছেলে।
