২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদী  থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে  সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 08:50 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

মঙ্গলবার উপজেলার বারদী ইউনিয়নের বৈদ্যারবাজার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান।

আহত শফিকুল, বাবুল ও রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ওসি শাহ মঞ্জুর বলেন, “ভোরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন শুরু করে বৈদ্যারবাজার ইউনিয়নের সদস্য বাসদের লোকজন। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিয়োগ তুলে পরে সাবেক সদস্য হোসেনের সঙ্গে বাসেদের লোকদের কথা কাটাকাটি হয়।

“ পরে দেশি অস্ত্র নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে তিনজন টেঁটাবিদ্ধসহ ১৫জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।