বেনাপোলে ১১ লাখ টাকাসহ যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১ লাখ টাকাসহ এক ‘হুন্ডি ব্যবসায়ীকে’ আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন বলেন, বুধবার পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তরিকুল ইসলামকে (৩০) আটক করা হয়।
তরিকুল শার্শা উপজেলার পুটখালি গ্রামের শুকুর আলীর ছেলে।
আবুল হোসেন বলেন, “ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদে বিজিবি অভিযানে যায় বিবিজি। এ সময় দেহ তল্লাশি করে বাংলাদেশি ১১লাখ টাকাসহ তাকে আটক হয়।”
তরিকুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মুদ্রা পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
