বেনাপোল বন্দরে ভারতীয় পণ্য আটক
বেনাপোল বন্দরে এক ট্রাক ভারতীয় থ্রি-পিস ও ইমিটেশন জুয়েলারি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেনাপোল শুল্কভবনের কমিশনার মোহাম্মাদ শওকাত হোসেন এ কথা জানান।
তিনি বলেন, সোমবার রাতে বেনাপোল বন্দরের ২৯ নম্বর শেডে অভিযান চালিয়ে একটি ট্রাকে ভরতি ভারতীয় থ্রি-পিস ও ইমিটেশন জুয়েলারি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
“মালামালগুলো কাগজপত্র ছাড়াই ভারত থেকে বেনাপোল বন্দরে ঢোকানো হয় এবং কাস্টমসের ক্লিয়ারেন্স ছাড়াই বন্দর থেকে বের করা হচ্ছিল।”
কমিশনার শওকাত বলেন, মালামালের প্রকৃত মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি। ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
