বেনাপোলে হাতবোমাসহ ছাত্রশিবিরের ৩ জন আটক
যশোরের বেনাপোলে হাতবোমা ও ওয়ান শুটারগানসহ ছাত্রশিবির তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমান এ কথা জানান।
এরা হলেন, ছাত্রশিবিরের যশোর জেলা সভাপতি রুহুল আমীন (৩০) ও তার সহযোগী আবুল কাশেম (২৮) ও তরিকুল ইসলাম (২৭)।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কাগজপুকুর এলাকার আমবাগান থেকে তিন শিবিরনেতাকে ১৫টি হাতবোমা, তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের ৪৫টি রশিদসহ আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মতিউর ।
