গোবিন্দগঞ্জে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার সুতা পুড়ে গেছে।
সোমবার উপজেলার কোচাশহরের সিনহা গার্মেন্টসের সোয়েটার তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিয়ন গিয়ে নিয়ন্ত্রণে আনে বলে জানান গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডিএডি আমিরুল ইসলাম।
তিনি বলেন, সিনহা গামেন্টসের দোতলা ভবনের নিচ তলায় সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সোনাতলা ফায়ার সার্ভিসের তিটি ইউনিট গিয়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রেণে আনে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ২০ লাখ টাকার সুতা পুড়ে গেছে।”
আগুনের কারণ জানাতে পারেননি তিনি।
তবে সিনহা গার্মেন্টসের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম মাখন বলেন, আগুনে প্রায় ৩০ লাখ টাকার সুতা পুড়ে গেছে।
