২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের দরগা মহল্লায় ১১ মর্টার শেল

সিলেট নগরীর দরগা মহল্লায় একটি নালা খোঁড়ার সময় ১১টি মর্টার শেল পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 03:31 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

বুধবার দুপুরে স্থানীয় হোটেল হেরিটেজের পেছনে ছোট খাল নামে পরিচিত নালা সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা শেলগুলো দেখতে পান বলে জানান সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি বড় ও ছয়টি ছোট মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

“এগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে মনে হচ্ছে। এখনও সক্রিয় থাকতে পারে। উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।