রাজবাড়ীতে পাটকলে অগ্নিকাণ্ড
রাজবাড়ীর কালুখালীতে একটি অগ্নিকাণ্ড হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গঙ্গানন্দপুরে কিং জুট মিলসে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে বলে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক ফজলুল হক মণ্ডল জানান।
ফজলুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাজবাড়ী, পাংশা ও কুমারখালী ফায়ার সার্ভিস তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
