আশুলিয়ায় আগুনে পুড়ল জুট মিল
সাভারের আশুলিয়ায় একটি জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে ‘বিপুল পরিমাণ’ তুলা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর এলাকার ‘সুপ্রিম জুট অ্যাণ্ড নিটেক্স লিমিটেড’ কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি তবে কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে।”
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
