২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ঘণ্টা পর সিলেটের পথে রেল চালু

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে যাওয়ার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 06:38 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে মাইজগাঁও রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ শাহজাহান জানান।

এরআগে বিকাল সোয়া ৩টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-ভাটেরার মধ্যবর্তী এলাকায়ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার নিয়ে জামালগঞ্জগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহজাহান বলেন, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচলা শুরু হয়। আটকা পড়া ট্রেনও গন্তব্যে রওনা দেয়।

পুরনো খবর:

বগি লাইনচ্যুত হয়ে সিলেটের পথে রেল বন্ধ