বগি লাইনচ্যুত হয়ে সিলেটের পথে রেল বন্ধ
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-ভাটেরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা বলে মাইজগাঁও রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ শাহজাহান জানান।
দুর্ঘটনার পর সিলেট স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহজাহান বলেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার নিয়ে জামালগঞ্জগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে জানিয়েতিনি বলেন, রেল চলাচল স্বাভাবিক হতে অন্তত দুই ঘণ্টা সময় লাগবে।
