২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিব বহিষ্কার

দায়িত্বে অবহেলা করায় গোপালগঞ্জের একটি দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 05:30 PM

Updated : 19 Aug 2022, 03:47 PM

এছাড়া নকলে সহায়তা করায় কেন্দ্রের দায়িত্বরত এক শিক্ষককে বহিষ্কার করা হয়।

বহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ জিটি হাইস্কুলের দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন।

অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব কালিমুল্লাহ গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, আর বহিষ্কৃত নিমাই চন্দ্র মালাকার একই মাদ্রাসার প্রভাষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মো. শফিউল্লাহ জানান, কেন্দ্র সচিব হওয়া সত্বেও কালিমুল্লা পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন না।

“অন্যদিকে একই কেন্দ্রে দায়িত্বরত নিমাই চন্দ্র নিজ কক্ষে না থেকে অন্য রুমে গিয়ে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিলেন।”

এ কারণে ওই দুই জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।