২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 01:05 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

উপজেলার দোলেশ্বর এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা দক্ষিণ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. রফিউদ্দৌলা ।

গ্রেপ্তারকৃতরা হলেন - মো. আলামিন (৩৫) ও মো. মুন্না (৩২)।

এসআই রফিউদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০০ টাকার ৪৬টি জালনোট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা রফিউদ্দৌলা।