২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় জমির বিরোধে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাসজমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 12:09 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহমদ জানান, মঙ্গলবার সকালে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম (৪৫) মারা যান।

নিহত সাইফুল উপজেলার চরপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এর আগে ২৫ জানুয়ারি মারা যান একই গ্রামের মকবুল হোসেন (৪০)।

ওসি কওশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ জানুয়ারি সকালে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে বিরোধপূর্ণ জমিতে আবাদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়।

“সংঘর্ষে মকবুল ও সাইফুলসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত মকবুল ও সাইফুলকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা যান। মঙ্গলবার সকালে মারা গেলেন সাইফুল।”

এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি একই গ্রামের হাসানুর রহমান হাসুসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি কওশিক।