২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কম্বল কারখানায় আগুন

গাজীপুরে একটি কম্বল কারখানায় আগুন লেগে যন্ত্রাংশ ও মালামাল পুড়ে গেছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 01:10 PM

Updated : 19 Aug 2022, 03:40 PM

নগরীর বাহাদুরপুর এলাকায় শুক্রবার ভোরে কাজলা ওলেন মিলসে এ অগ্নিকাণ্ড হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আখতারুজ্জামান জানান।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারখানার ব্যবস্থাপক মো.জামাল উদ্দিন জানান, ভোর সোয়া ৪টার দিকে কারখানার ভেতরের একটি বাল্ব ফেঁটে আগুনের সূত্রপাত হয়।  

“মূহুর্তে তা আশপাশে ছড়িয়ে পড়লে কম্বল তৈরির যন্ত্রাংশ, কাঁচামাল ও বিক্রির জন্য রাখা কম্বল পুড়ে যায়।”

জামাল উদ্দিনের দাবি, আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকা।  

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান জানান, খবর পেয়ে ভোর পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে ক্ষয়-ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ।