২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতক চুরির অভিযোগে গ্রেপ্তার শুভ্রা রিমান্ডে

রাজশাহী নবজাতক চুরির অভিযোগে গ্রেপ্তার শাহিন আক্তার শুভ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাযতে পেয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 07:25 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

রোববার মহানগর হাকিম জাহিদুল ইসলাম এ আদেশ দেন বলে শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান।

গত ১৯ জানুয়ারি চুরি হওয়া এক নবজাতককে পাওয়া যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার শুভ্রার বাসায়। এ ঘটনায় তাকে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুভ্রা রাজশাহীর বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।

ওসি জিল্লুর বলেন, পাঁচদিনের রিমান্ডের আবেদন করে সুভ্রাকে শনিবার ওই আদালতে নেওয়া হয়। রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

“নির্ধারিত দিনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

পুরনো খবর:

রাজশাহীতে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, চিকিৎসকের স্ত্রী আটক
সন্ধান মেলেনি রাজশাহীতে চুরি যাওয়া নবজাতকের
রাজশাহীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি