শেরপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
শেরপুর সদরে জমির বিরোধে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মৃত আব্দুল জলিল (৭০) উপজেলার দশকাহনিয়া গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামে এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।
আহত তোতা মিয়াকে (৩২) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তোতা মিয়া বলেন, “জমির বিরোধে স্থানীয় লুৎফরের লোকজন দেশি অস্ত্র নিয়ে হামলায় জলিল নিহত এবং তিনি আহত হন।”
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নজরুল ।
